পল্লী নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন ইকবাল হোসেন রাসেল

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক অনলাইন পোর্টাল পল্লী নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মো.ইকবাল হোসেন রাসেল। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল তাকে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন।

এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাসেল দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার সংবাদ তুলে ধরেন। সাহস ও ঝুঁকি নিয়ে অনিয়মের খবরও প্রকাশ করেন পল্লী নিউজে। তরুন সাংবাদিক রাসেল রামগতি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.গোলাম মাওলা চৌধুরীর পুত্র। তিনি নোয়াখালী সরকারী কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেন। এছাড়াও তিনি রামগতির রামদয়াল বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর পরিচালক।

ইকবাল হোসেন রাসেল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দীর্ঘদিন থেকে লেখালেখি করার শখ ছিল। সিনিয়র সাংবাদিক ভাইদের অনুপ্রেরণায় আমার এতদূর আসা। সবার সহযোগীতায় সাহস নিয়ে সত্য লিখবো; মানুষের কল্যাণে কাজ করবো।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.