নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনারপাড় পত্রিকায় কমলনগর উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন রাকিব হোসেন লোটাস। সোমবার (৬এপ্রিল) দুপুরে পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান তাকে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন।
এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাকিব দীর্ঘদিন থেকে কমলনগরের বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার সংবাদ তুলে ধরেন। সাহস ও ঝুঁকি নিয়ে অনিয়মের খবরও প্রকাশ করেন দৈনিক মেঘনারপাড়ে। তরুন সাংবাদিক রাকিব হোসেন লোটাস নোয়াখালী সরকারি কলেজ থেকে অর্নাস ফাইনাল পরীক্ষা দিয়েছেন। সে কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের হাফেজ আবদুর রাজ্জাকের ছেলে। রাকিব বলেন, সিনিয়র সাংবাদিক ভাইদের অনুপ্রেরণায় আমার এতদূর আসা।সবার সহযোগীতায় সাহস নিয়ে সত্য লিখবো; মানুষের কল্যাণে কাজ করবো।
