হটলাইনে ফোন দিলেই লক্ষ্মীপুর সদরের এমপির খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে ঘরে

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে হটলাইন নম্বরে ফোন দিলে ঘরে পৌঁছে যাবে খাদ্য সহায়তা। করোনা ভাইরাসের কারণে সদর আসনের নিম্ন মধ্যবিত্ত কর্মহীনদের মাঝে এরকম একটি মানবিক সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তার পক্ষে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন ব্যক্তিগত সহকারী মো. বায়েজীদ ভূঁইয়া।

নিম্ন মধ্যবিত্তদের জন্য একটি মোবাইল নম্বর দেয়া হয়েছে যেখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের কর্মহীন ব্যক্তি কল করলেই খাদ্য সহায়তা পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এমপি’র এপিএস বায়েজীদ ভূঁইয়া জানান, যাদের ঘর বাড়িতে এখন পর্যন্ত কোন ধরণের সরকারি-বেসরকারি সাহায্য পৌঁছায় নাই, পেটে ক্ষুধা মুখে লাজ এমন মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর জন্য কল করুন ০১৬৪৪৩২৭১২৯ নম্বরে।

কেউ জানবে না, কেউ কিছু বুঝবে না আপনার বাসায় দ্রব্য সামগ্রী পৌঁছে যাবে। ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত আছি।

তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে অঘোষিত লকডাউন এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। যারা অনেক সময় লজ্জার কারণে তাদের প্রযোজনের কথা মুখে বলতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়াও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারকে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.