কমলনগরে ছাত্রলীগের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য লক্ষীপুরের কমলনগর ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলায় পাটারীর হাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক পদ প্রার্থী মোঃ রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে এক দল ছাত্রলীগ নেতাকর্মী পাটারীরহাট বাজারে এসব সামগ্রি বিতরণ করেন।

এ সময় সাম্প্রতিক সময়ে মহামারি আকার ধারনকৃত নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করে সচেতনাতা মূলক মাইকিং করা হয়।

পাটারীর হাট ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাকিব হোসেন লোটাস জানান-দেশের সকল ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সাধারন-মানুষের পাশে থেকে সহযোগিতা করেছে, তেমনি কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দ্দেশে আমরা স্থানিয় ছাত্রলীগের নেতাকর্মী সাধারন-মানুষ কে সচেতন করা ও পাশে থাকার চেষ্টা করছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.