লক্ষ্মীপুরে করোনাভাইরাস আক্রান্তে একজন হোম কোয়ারেন্টাইনে

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওমানফেরত একজনকে লক্ষ্মীপুর সদরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার সকালে সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা সে বিষয়টি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানালেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার।

সিভিল সার্জন জানান, ৪ মার্চ ওমান থেকে বাড়ি ফিরে শ্বাসকষ্ট ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন জেলা সদরের এক ব্যক্তি।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
এছাড়া এ পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে আইসোলেশেন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.