নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে রাতের আধারে ধরে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়াসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা।
বোববার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদসহ জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
