কমলনগরে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে স্পন্দন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর।

এসময় শিক্ষক সাংবাদিক পুলিশ চিকিৎসক জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.