রামগতিতে ইটভাটার জরিমানাও ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত

শেয়ার

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটাকে ধ্বংস ও দুই ইটভাটার মালিকের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার চর বাদাম ইউনিয়নে অবস্থিত ‘পারভেজ ব্রিকস’ নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ অভিযান চালানো হয়। এসময় ইটভাটার চিমনি ভেঙ্গে ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

অভিযানকালে ‘পারভেজ ব্রিকস’ ইটভাটার মালিকের ২০ হাজার টাকা ও ‘পপুলার ব্রিকস’ ইটভাটার মালিকের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ‘পারভেজ ব্রিকস’ এর ইট উৎপাদন কাজ বন্ধ করে দেওয়া হয় ও জরিমানা আদায় করা হয়। এছাড়া ‘পপুলার ব্রিকস’ ইটভাটার মালিককে করাত কলের আইনে ওই জরিমানা আদায় করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পেরেছি লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর হচ্ছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় আজকের এ অভিযান, আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.