রাকিব হোসেন লোটাস:
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় ফাহিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলা হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির বাসিন্দা আবু তাহেরের স্ত্রী।
জানা গেছে, সকালে উপজেলার মাতাব্বরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফাহিমা বেগম পাটারিরহাট এলাকায় যাচ্ছিলেন ফাতেমা। পথি হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে মেঘনা সিনেমা হল এলাকায় পৌঁছলে অটোরিকশা থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলনগর থানার উপ-পরিদর্শক মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
