কমলনগরে ফারিয়ার নির্বাচন সভাপতি ফারুক, সম্পাদক ইব্রাহীম

শেয়ার

রাকিব হোসেন লোটাস, কমলনগর :
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়শেন (ফারিয়া) এর নির্বাচনে সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ফারিয়ার অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ, কোষাধ্যক্ষ মো. সবুজ।

এসময় উপস্থিত ছিলেন,ফারিয়ার জেলা সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস, সহ ক্রিয়া সম্পাদক আবদুল মতিন।
ফারিয়ার নির্বাচন কমিশনার ছিলেন ডাঃ দাউদ সিদ্দীকি জানান, কমলনগরে ফারিয়ার ৬৭ জন সদস্যদের মধ্যে ৬৬জন ভোটাধিকার প্রয়োগ করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.