নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষে জাতীয়ভাবে উদ্বোধন হওয়া মুজিব জন্মশতবার্ষিকী ক্ষণগণনার অনুষ্ঠানটি উপজেলা পর্যায়েও উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসন শুক্রবার(১০ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন, কমলনগর থানার অফিসার ইনচার্জ নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নুরুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কমান্ডার আবুতাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বিকল্পধারা উপজেলা সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, এফএম আবদুল ওয়াজেদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন।
