স্কুলছাত্রী নিজেই খবর দিলেন ইউএনও কে, বিয়ে বন্ধ

শেয়ার

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী নিজের বাল্য বিয়ে খবর নিজেই দিলেন ইউএনও মো. আব্দুল মোমিনকে। ওই খবর পেয়ে ইউএনও নিজে উপস্থিত হয়ে ওই বিয়ে বন্ধ করে দেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আজাদনগর এলাকার এক ছেলের সঙ্গে লামিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। ওই ছাত্রী উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজ বাসিন্দা এবং বালুরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।

বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্কতা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বলেন, অনিচ্ছা থাকা সত্বেও কম বয়সে বিয়ে দিচ্ছে বলে ছাত্রী নিজেই আমাকে সংবাদটি দিয়েছিল। পরে, আমি ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.