কমলনগরে পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে অর্ধশত অসহায় ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কমলনগর থানা পুলিশের উদ্যোগে সোমবার বিকেলে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান চৌধুরী, বিকল্পধারার উপজেলা সেক্রেটারি মো. ছিদ্দিক মিয়া, কমলনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, এসআই মোশারফ হোসেন,পিএসআই জাহাঙ্গীর আলম, এএসআই জহিরুল ইসলামসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.