কমলনগের দু’টি অবৈধ বেহুন্দি জালে পুড়িয়ে ধ্বংস

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে দুইটি অবৈধ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার লুধূয়া ঘাটে জালে অগ্নিসংযোগ করা হয়। এরআগে সকালে মেঘনা নদীতে মাছ ধরার প্রস্তুতিকালে ওই দু’টি জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে জাল দু’টি জব্দ করে। পরে ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.