কমলনগরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে শহীদ বুদ্ধিজীবী
দিবসে আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্পন্দন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, মাস্টার মফিজ উল্যাহ, আবু নুর সেলিম, উপকূল কলেজের সহকারি অধ্যাপক মো. লোকমান হোসেন, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মাহববুর রহমান, প্রসাশনের বিভিন্ন দপ্তেরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ। সভা পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াজেদ তালুকদার।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.