কমলনগর প্রেসক্লাবে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবে জনপ্রতিনিধিদের সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যেগে এ আয়োজন করে কমলনগর প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিকল্প ধারা বাংলাদেশ উপজেলা সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, হাজ্বি হারুনুর রশীদ, আবুল খায়ের, কমলনগর কলেজের অধ্যক্ষ মো. আরিফ হোসেন প্রমুখ।

এসময় অতিথিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা ব্যক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক সানা উল্লাহ সানু, সাইফুল্লাহ হেলাল, আমজাদ হোসেন আমু, নুর নবী, জুনাইদ আল হাবিব, শাহরিয়ার কামাল, মাহফুজুর রহমান, কমলনগর  ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস,সোহেল সর্দার, রায়হানসহ প্রমুখ ।

সভার আগে দেশীয় নানা প্রকারের পিঠার সম্বনয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী পিঠা আপ্যায়ন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.