কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেয়ার

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো.খোকন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে লক্ষ্মীপুর -রামগতি সড়কে সওদাগর রাস্তার মাথা নামক স্থানে সুজুকী ও মোটর সাইকেল সংঘর্ষ হয়। এতে খোকন আহত হলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মো.খোকন উপজেলার চর লরেন্স ইউনিয়নের চটকি বাড়ির মো.তছলিমুর রহমানের  ছেলে। নিহতের খালাতো ভাই মো. সানা উল্লাহ সানু জানান, মোটরসাইকেল ও সুজুকীর সাথে সংঘর্ষ হলে খোকন আহত হন। দ্রুত চিকিৎসা দিতে জেলা সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.