কমলনগর-রামগতিতে নানান কর্মসূচিতে শোক দিবস পালিত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

শোক শ্রদ্ধায় ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করলো কমলনগর-রামগতি বাসী।

নানা কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। (১৫ আগস্ট) উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন্, আওয়ামীলীগ ও বিকল্পধারার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন, সাড়ে ১০.৩০ টা থেকে ১১ টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের শোক র‌্যালি শহর প্রদক্ষিন করে। এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শোক দিবস পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য ও বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, চর লরেন্স ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্যাহ হিরনসহ প্রমুখ।

পরে আলোচনাসভা, কাঙ্গালী ভোজ, দোয়া ও মাহফিলসহ  নানা কর্মসুচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন রাজু, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান।
এসব পৃথক কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.