কমলনগরে সচেতনতা মূলক সমাবেশ

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে ছেলে ধরা গুজব, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৩১জুলাই) উপজেলার ফজুমিয়ারহাট বাজারে কমলনগর থানা কমিউনিটিং পুলিশিং এর উদ্দেগ্যে এ সমাবেশের আয়োজন করে। ছেলে ধরা গুজব, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বিরোধী সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মারুফা নাজনীন। উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মোহাম্মদ সোলাইমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম সাগর, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি হারুন অর রশিদসহগন্যমান্য ব্যক্তিবর্গ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.