লক্ষ্মীপুরের বাঞ্চানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো: কামাল আহম্মেদকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২১ জুন) রাতে জেলার সদর থানাধীন দক্ষিন-পশ্চিম বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ কামাল আহম্মেদ (৪৪) নোয়াখালী জেলার চাটখিল থানার শংকর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন দক্ষিন-পশ্চিম বাঞ্চানগর জোবেদা হাবিব ফোরকানীয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করে হেফাজতে নেয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ক্রমিক নং ১০ (ক) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
অশ্রেণীভুক্ত
লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
