বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্প। ১৭ মে ২০১৯ সন্ধ্যায় পুলিশ সুপার নরেশ চাকমা এর নেতৃত্বে ১৫০পিজ ইয়াবাসহ মহিউদ্দিনকে গ্রেফতার করে। মো. মহিন উদ্দিন নোয়াখালী জেলার আলাইয়াপুর গ্রামের জাঙ্গিয়ার বাড়ির আবুল কাশেমের ছেলে। র‌্যাব এর প্রেস রিলিজ সুত্রে জানাযায়, বেগমগঞ্জ থানার আলাইয়াপুর গ্রামস্থ আমিলার বাড়ির দরজা নামক স্থানের শাহজাহান ষ্টোরের শেষ প্রান্তে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামাীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ক্রমিক নং ১০ (ক) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.