কমলনগরে ইসলামী ব্যাংকে আলোচনা ও ইফতার

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড হাজিরহাট শাখার আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ মে) বিকেলে ব্যাংক শাখায় এ ইফতার ও আলোচনার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, ইসলামী ব্যাংক নোয়াখালী হেড অফ জোন মাহমুদুর রহমান মুরাদ, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. ইকবাল হোসেন, ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন তালুকদার, সোনালী ব্যাংক কমলনগর শাখার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. ছানাউল্যাহ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.