কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজারে দলীয় অফিসে শ্রমিকদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, যুবদলের যুগ্ম আহবায়ক মাঃ ইউছুফ পাটোয়ারী, শাহাব উদ্দিন রনি,আবু ছায়েদ দোলন, মোঃ কামরুল হাসান, মোঃ ইকবাল হোসেন,মোঃ আজাদ , ইব্রাহিম সুমন, শ্রমিকদলের বেলাল মেম্বার, মোঃ হোসেন,মোঃ সোহেল, ছাত্রদলের বেলায়েত হোসেন হাওলাদার,মোঃ গিয়াস উদ্দিন মাহমুদ সহ প্রমুখ। সভার সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আজাদ উদ্দিন,সঞ্চালনায় সাধারন সম্পাদক নাজমুল হাসান আরিফ। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অশ্রেণীভুক্ত
কমলনগরে শ্রমিকদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
