১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

শেয়ার

ঢাকা:

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে আরো ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা আছে।

এছাড়া চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.