ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কমলনগর ইউএনওকে শুভেচ্ছা

শেয়ার

news-pic-04-10-2106
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলার ক্রীড়া সংস্থা। (আজ) মঙ্গলবার বিকেলে উপজেলা কার্যালয় নতুন ইউএনও কে এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, কমলনগর প্রেস ক্লাব সভাপতি এম এ মজিদ, মুক্তিযোদ্ধা মো: হাফিজ উল্লা, ডা: আবদুর রহমান, মো: ইলিয়াস, মো: জাহাঙ্গীর আলম, কাজী বাকের হোসেন নিশাদসহ সদস্য বৃন্দ। রোববার কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান মোল্লা উপজেলার দায়িত্বভার গ্রহন করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.