ভোট পেছানোর দাবিতে বুধবার ইসিতে যাবে ঐক্যফ্রন্ট

শেয়ার

ঢাকা:

নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে (ইসি) যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় এ জোট ইসিতে যাবে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আগ্রহী নয় বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট পেছানোর দাবিতে ইসিতে যাচ্ছি আগামীকাল। পরে ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও বসার কথা রয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.