আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ নভেম্বর থেকে

শেয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর থেকে দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে ১২টি ইসলামি দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন। সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.