লক্ষ্মীপুরে বন্ধুকে অপহরণ; পাঁচদিনেও সন্ধান মেলেনি

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে করিম হোসেন (৩০) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে তারই দু’বন্ধু মাছুম ও খোরশেদের বিরুদ্ধে। একই রাতে ব্যবসায়ীর ওয়ার্কসপ দোকানঘরও তারা লুট করে নেয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার লুটকৃত মালামাল উদ্ধার হলেও পাঁচদিনেও ব্যবসায়ীর সন্ধ্যান মেলাতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে অপহরণের মূল কারণ উদঘাটনে তদন্ত অব্যহত আছে। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় করিমের বাবা ও বড় ভাই গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের লামচরি এলাকায় বাড়ির সামনে থেকে ডেকে নেয় মাসুদ ও খোরশেদ নামে ওই যুবকের দুই বন্ধু। এ ঘটনার পর থেকে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যবসায়ী করিম লামচরি গ্রামের রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় ওয়ার্কসপ ব্যবসায়ী। অভিযুক্ত দু’বন্ধু মাসুদ ও খোরশেদ একই গ্রামের সফিক উল্যা ও মৃত- এবায়েত উল্যার ছেলে।
ব্যবসায়ীর বাবা রুহুল আমিন ও বড় ভাই ফারুক হোসেন বলেন, বুধবার রাতে করিমকে বাড়ি থেকে ডেকে নেয় তার বন্ধু মাসুদ ও খোরশেদ। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজা করেও তার সন্ধ্যান মেলেনি। ওই রাতেই দু’বন্ধু করিমের (ওয়ার্কসপ) দোকানঘর ভাংচুর করে মালামাল লুটে নেয়। এ ঘটনায় পরের দিন (বৃহস্পতিবার) ব্যবসায়ীর বাবা রুহুল আমিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ ও খোরশেদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলেও পাঁচদিনেও উদ্ধার হয়নি অপহৃত ব্যবসায়ী করিম। এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ ও খোরশেদের বক্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের উপ-পরিদশক (এসআই) আবু নাসের বলেন, এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। মালামাল উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান অব্যহত আছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.