জয়ের পর যা বললেন মাশরাফি

শেয়ার

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ।

আর শেষ ওভারে ম্যাজিক দেখিয়েছেন কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে যখন ৬ বলে ৮ রান দরকার সমীকরণ তখন মাত্র ৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছেন দ্য ফিজ।

আর ম্যাচ শেষে মুস্তাফিজকে ‘জাদুকর’ বললেন মাশরাফি। মাশরাফি বলেন, ম্যাচের শেষ দিকে মুস্তাফিজ ম্যাজিক দেখিয়েছে। ৮-৯ রানের এমন অনেকগুলো ম্যাচ আমরা হেরেছি। তবে আজ আমরা ডিফেন্ড করতে পেরেছি (জয় পেয়েছি)। ছেড়ে দেইনি। সাকিব শেষ ৩টি বল খুবই ভাল করেছে। তারপর মুস্তাফিজকে উইকেটের জন্য মরিয়া হয়ে বল করতে বলি। তবে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েসকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.