প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেয়ার

গত ৫ এপ্রিল জাতীয় দৈনিক খবর পত্রিকায় ‘চাউল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ’ ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘ভিজিএফ কার্ডে ব্যাপক অনিয়ম’, চাল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে গাফলাবাজির অভিযোগ ও ‘কমলনগরে ইউনিয়ন আছে ওয়ার্ড নেই বরাদ্দ যায় কোথায়’ শিরোনামে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হলে তা আমার দৃষ্টি গোচর হয়। সংবাদে উল্লেখিত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্তা নেই এবং উল্লেখিত ১৪৭৮ জেলে কার্ডের বিপরীতে কোন প্রকার আর্থিক সুবিধা নেওয়া হয়নি। এছাড়াও ইউনিয়নে জেলে কার্ড ও সরকারী নানান বরাদ্দে শতভাগ বন্টন করাসহ আমি জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি মর্মে একটি কুচক্রি মহল আমার সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবশেন হয়। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
আবুল খায়ের, চেয়ারম্যান, ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদ, কমলনগর, লক্ষ্মীপুর।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.