কমলনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার চর লরেন্স এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: কামালকে গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীফোর্সসহ এ এসআই জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করে।

সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: কামাল চর মার্টিন এলাকার ইদ্রিসের ছেলে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, মো: কামাল জিআর ৯১/১৭ মাদক মামলার পলাতক আসামী ছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.