যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

শেয়ার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বাড়ছে। পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার সরাসরি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সন্ত্রাসী সায়োনিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের একটি শক্তিশালী জবাব দিতে হবে। আমরা সায়োনিস্টদের প্রতি কোনো দয়া দেখাব না। মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।

‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

এদিকে খামেনির এই বক্তব্য আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘণ্টা আগেই ইরানের ‘নির্বিশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’

এদিকে এদিকে ইসরায়েলের আকাশসীমা তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। এছাড়া সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ডের কর্নেল ইমান তাজিক দাবি করেছেন, তেহরান এখন সম্পূর্ণভাবে ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণে রেখেছে।

তিনি আরও দাবি করে বলেন, ‘আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে আমরা দখলকৃত অঞ্চলের আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি এবং এর বাসিন্দারা এখন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.