পরিকল্পনা কমিশন কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা শুরু হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ইউএনবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানান, একনেক সভা শেষে সমসাময়িক বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।