অগ্রযাত্রার স্বীকৃতির উদযাপনে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

শেয়ার

বল্পোন্নত দেশের (এলডিসি) সারি থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে সরকারের আনন্দ-উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। অতিথি সারিতে উপবিষ্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তার নাতি-নাতনিকেও দেখা যায়। প্রধানমন্ত্রীর আগমনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের মূল পর্ব শুরু হয়।

এরপর দেখানো হয় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের পথ পরিক্রমার ওপর করা তথ্যচিত্র, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু বর্তমান সরকারের সুদূরপ্রসারী উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.