আ.লীগের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার

আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে দেশের চলমান পরিস্থিতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা এখন তারা ব্যবহার করছে। তবে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবে হোক, এটা প্রতিহত করবো। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে।

তিনি বলেন, তাদের ঘুম আমি হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না।

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর মধ্যরাতেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.