অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে যতদিন প্রয়োজন হবে ততদিন এই বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সরকার।
