লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আনন্দ নিকেতন মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌঁশুলী (পিপি) জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেল, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, দারুল আজহার মডেল মাদ্রাসার অধ্যক্ষ সাইফ উদ্দিন, লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীন মোহাম্মদ ও প্রধান শিক্ষক আবুল কালাম।
এতে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. রবিন, তুষার মাহমুদ, ফয়সাল, হোসাইন আহম্মদ, মুন্নি আক্তার, ফারজু আক্তার, মাইনূর আক্তার, আফরোজা আক্তার ও বিদ্যালয় কমিটির সদস্য জামাল উদ্দিন বাবলু, মো. আবুল বাশার, মো. আনিস কবির, আসিফ ইকবাল শরীফ, রুহুল আমিন, মো. খোকন, মামুন মোল্লা, নুরু মোল্লা, সেলিম মোল্লা, ছলোমান মোল্লা সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, আপনার সন্তানকে শিক্ষিত করে তুলতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে। তবেই আপনার সন্তান শিক্ষিত হতে পারবে। একটি শিশুকে স্বশিক্ষায় শিক্ষিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। তাই যে পরিবারের সদস্যরা শিক্ষিত সেই পরিবারের সন্তানরাও শিক্ষিত হবে।
অভিভাবক সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথি, সেরা শিক্ষক-শিক্ষিকা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
