লক্ষ্মীপুরে দশ টাকা মূল্যে চাউল বিতরণ করলেন পর্যটনমন্ত্রী

শেয়ার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি লক্ষ্মীপুরের চারশতাধিক হতদরিদ্রের মাঝে দশ টাকা মূল্যে ত্রিশ কেজি হারে চাউল বিতরণ করেছেন। শুক্রবার দুপুরে লাহার কান্দি ইউনিয়নের চাদখালী এ রব বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ চাউল বিরতণ করেন তিনি। লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি আ’লীগের সভাপতি হাজী সফিক উল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মন্ত্রীপুত্র ফাহিম কামাল, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, আ’লীগ নেতা বদরুল আলম শাম্মী, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মশু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূইয়, সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও ইউপি আ’লীগের সাধারণ সমম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর পূর্ব যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন সোহাগ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান আব্বাসসহ বিপুল নেতাকমী,অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার লোকজন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.