আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

শেয়ার

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান।

দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শাইখ মুহাম্মাদ বিন রশিদ আল মাখতুমের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত সরকারগুলোর অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এক দশক ধরে প্ল্যাটফর্মটি ১৪০টি দেশের আন্তর্জাতিক সংস্থা, চিন্তাবিদ, বৈশ্বিক সিদ্ধান্তগ্রহীতা এবং বেসরকারি নেতাদের একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.