লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র যিয়ান(১২) এর মুত্যুহয়েছে। শুক্রবার (০৯ মার্চ) বিকেলে হাজিরহাট বাজারে পুর্ব পাশে এদুর্ঘটনায় ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কাদিলে ঘটনাস্থলেই যিয়ান মারা যায়। যিয়ান চর জাঙ্গালিয়া গ্রামেরইসমাইল হোসেন বিপ্লবের ছেলে ও হাজিরহাট মিল্লাত একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্র।কমলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
