হয়রানিমূলক মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

শেয়ার

আগামী সাত দিনের মধ্যে আড়াই হাজারের বেশি গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক হামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াইহাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল।

তিনি বলেন, ‘এরইমধ্যে অনেক মামলা প্রত‍্যাহার করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.