জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি

শেয়ার

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে হাইব্রিড পদ্ধতিতে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এই আসর। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুইবাতে। তবে আয়োজ়ক স্বত্ব থাকছে পাকিস্তানেরই।

তবে এবার দেখা দিয়েছে নতুন ঝামেলা। সাধারণত যেকোনো বৈশ্বিক আসরের জার্সিতেই সেই টুর্নামেন্ট ও আয়োজক দেশের নাম থাকে। যদিও ভারত তাদের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যমগুলোতে।

আর এই খবর শোনার পর ক্ষেপে গেছে পাকিস্তান। সকল দলের জার্সিতেই টুর্নামেন্ট ও আয়োজ়ক দেশের নাম সবসময় থাকে। এমনকি সেই দেশ থেকে টুর্নামেন্ট সরে গেলেও আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকে।

করোনার প্রকোপে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে হলেও, কাগজে-কলমে আয়োজক ছিল ভারতই। সব দলের জার্সিতে ভারতের নামও ছিল।

বিসিসিআই জার্সিতে পাকিস্তানের নাম লিখতে আপত্তি জানানোর পর ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি। নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে পিসিবির এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ওই কর্মকর্তাকে আইএনএসকে বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.