ভারতের গুজরাটে হেলিকপ্টারে বিস্ফোরণ, নিহত ৩

শেয়ার

ভারতের গুজরাটে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টারে বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন।

রবিবার (৫ জানুয়ারি) গুজরাটের পোরবান্দার এলাকায় প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএনআই।

কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এই বিস্ফোরণ ঘটে। এ সময় হেলিকপ্টারের তিন যাত্রীই মারা যান।

ভারতের কোস্ট গার্ড বলছে, ঘটনাটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

দেশটির কোস্ট গার্ড নিরাপত্তা প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। গেল বছর সামরিক হেলিকপ্টার এএলএইচ-এর দুর্ঘটনার পর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এই হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সামরিক প্রযুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.