কুশল পেরেরার রেকর্ড শতকে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

শেয়ার

সিরিজের দুই ম্যাচ হেরে আগেই সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। নতুন বছরে নিজেদের ধবলধোলাই থেকে বাঁচিয়েছে লঙ্কানদের কুশল পেরেরার শতক। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নেলসনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি দাঁড় করায় শ্রীলংকা। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে পরাজিত হতে হয়েছে নিউজিল্যান্ডকে।

শ্রীলঞকার ২১৮ রানের পর নিউজিল্যান্ড করেছে ২১১। দুই দলের ইনিংস মিলিয়ে ৪২৯ রানের ম্যাচ ছিল এটি। যা কিনা দুই দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ।

স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন শ্রীলঙ্কার ব্যাটাররা। দুয়ি উদ্বোধনী ব্যাটার দ্রুতই সাজঘরে ফিরে গেলেও দলের ওপর চাপ পড়তে দেননি কুশল পেরেরা।

কিউই বোলারদের শাসন করে খেলেন ৪৬ বলে ১০১ রানের এক আগ্রাসী ইনিংস। তিনিই একমাত্র লঙ্কান ব্যাটার যার নামের পাশে রয়েছে রেকর্ড ১৬ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস। ইনিংসটি তিনি সাজান ৪ছক্কা ও ১৩ চারে।

পেরেরার সেঞ্চুরি ও শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। ২৪ বলে ৪৬ রান আসে ত্যার ব্যাটে। আর তাতেই ৫ উইকেটে ২১৮ রানের পুঁজি পায় লঙ্কানরা।

লক্ষ্য কঠিন হলেও দারুণ শুরু পায় ব্ল্যাকক্যাপসরা। উদ্বোধনী জুটিতে ৮১ রানের জুটি গড়েন টিম রবিনসন ও রাচিন রবীন্দ্র। রবিনসন ২১ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ১২৯ রানে রাচিন রবিন্দ্র ৩৯ বলে ৬৯ রান করে বিদায় নিলে ১২৯ রান ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আর সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ১৭ বলে ৩৫ রান করে আশা বাঁচিয়ে রেখেও দলকে জয়ের বন্দর নিয়ে যেতে পারেননি ড্যারিল মিচেল।

মিচেলের বিদায়ের পর ১০ বলে ১৪ রান করেন মিচেল স্যান্টনার। অন্যদিকে জ্যাকি ফ্লুকস ১৩ বলে ২১ রান করে কেবল হারের ব্যবধান কমিয়েছেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৭ উইকেটে তুলে ২১১ রান।

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। আগামী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ জানুয়ারি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.