লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন

শেয়ার

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতা বেল্লাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত বেল্লাল হোসেন স্থানীয় পাঁচু মাঝির ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন।

২০১৪ সালের ১২ জুন মা ফুলবানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে ওই রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.