কমলনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

শেয়ার

লক্ষ্মীপুর:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  কমলনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমলনগর থানা, উপজেলা আ’ লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি),  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),  জাতীয় যুবপরিষদ, বাসদ, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টিভ এসোসিয়েশন (ফারিয়া), সাম্প্রতিক স্বদেশ, রিপোটার্স ইউনিটি, বিভিন্ন সামাজিক সংগঠনক প্রমূখ পুষ্পস্তবক অর্পণ করেন।

 

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৭ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের তাৎপর্য উপলব্দি করে প্রভাতফেরী হাজিরহাটবাজার প্রদক্ষিণ শেষে সভা কক্ষে মিলিত হয়। প্রভাতফেরীতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেন।

পরে উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রী কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুল মোতালেব|  প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন আল ফারুকী, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো: জসিম উদ্দিন, উপজেলা আ’ লীগ সিনিয়র সহ-সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাজী নুরুল ইসলাম, কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক, মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ, কমলনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শাহ আলম, হাজিরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, উপকূল কলেজের প্রভাষক মোহাম্মদ লোকমান হোসেন, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহবুবুর রহমানসহ প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.