জেএসসির রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ

শেয়ার

২০১৮ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন (এসআইএফ) শুরু হবে আগামী ১লা মার্চ থেকে। ১৫ই মার্চ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া জরিমানাসহ ১৮ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে।

গত ৮ই ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে পারবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.