বিচারপতি ওয়াহহাব মিঞার পদত্যাগ

শেয়ার

পদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

শুক্রবার তিনি পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তীতে পদত্যাগের পর ওয়াহহাব মিঞা দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। কাল শনিবার তিনি ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.