জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

শেয়ার

Vitamin-
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে শনিবার (১৬ জুলাই)। এদিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উক্ত বয়য়ী সব শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

এবারও প্রায় ২ কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.