অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

শেয়ার

চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিল তরুণ অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তিনি।

তবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শদের ধারাবাহিকতায় সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে খেলা ম্যাকগার্কের। তবে কেউ চোটে পড়লে হয়ত কপাল খুলতে পারে ম্যাকগার্কের।

কারণ, ভ্রমণ রিজার্ভ হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইপিএলে দুর্দান্ত খেলা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে আছেন ম্যাথু শর্ট। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার চোটে পড়লে সুযোগ পাবেন তারা।

অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দলের সাথে এক রিজার্ভ খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা থাকলেও ফ্রেজার-ম্যাকগার্কের ফর্ম তাকে দলে সুযোগ করে দিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.